Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

শ্রীপুরে অপহৃত সেই ইমামের মেয়েকে উদ্ধার, গ্রেফতার ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 91

গাজীপুরের শ্রীপুরে অপহরণের অভিযোগে আলোচিত মাদ্রাসাছাত্রী ফারিহা (১৬)কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ সময়ের কণ্ঠস্বর-কে জানান, নয়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লালচান। একই সঙ্গে মামলার আসামিদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি আবিদ এখনো পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরী পুলিশের কাছে দাবি করেছে সে স্বেচ্ছায় অভিযুক্তদের সঙ্গে গিয়েছিল, তাকে অপহরণ করা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে ঘটনায় প্রেমঘটিত জটিলতা পাওয়া গেছে বলেও জানান তিনি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক মসজিদের ইমামের মেয়ে ফারিহাকে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন যুবক উত্ত্যক্ত করে আসছিল। গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে এক দফা ফিরিয়ে দেওয়া হলেও ১৫ এপ্রিল পুনরায় দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তাকে আবার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রীপুরে অপহৃত সেই ইমামের মেয়েকে উদ্ধার, গ্রেফতার ৭

প্রকাশের সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬