সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 159

মিরপুর স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। আর এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে ম্যাচ। এর ঘন্টাখানেক পরই হোম অব ক্রিকেটে উপস্থিত হন জাইমা। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে গিয়ে খেলা দেখেছিলেন তিনি। তবে গতবার প্রেসিডেন্ট বক্সে বসলেও এবার প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন জাইমা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আজ ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬০ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট লাভ করেছেন রিশাদ হোসেন। এছাড়া, শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ উভয়েই ১টি করে উইকেট লাভ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

প্রকাশের সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬