রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সেঞ্চুরিয়নে চার পেসার? উইকেট দেখে সিদ্ধান্ত সিমন্সের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 5
সেঞ্চুরিয়নে চার পেসার? উইকেট দেখে সিদ্ধান্ত সিমন্সের
📌 এক নজরে মূল তথ্য:

  • ওয়ান্ডারার্সে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ।
  • সেঞ্চুরিয়নে এর আগে ভারত ও পাকিস্তান চার পেসার নিয়ে খেলেছে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ওয়ান্ডারার্সে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে কি একজন বাড়বে? হাসান মাহমুদ চোটে ছিটকে যাওয়ায় চার পেসার নিয়ে খেলতে হলে স্কোয়াডে থাকা চারজনকেই একাদশে রাখতে হবে। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সেই সম্ভাবনা খোলা রাখলেন ফিল সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ জানালেন, উইকেট দেখেই একাদশ চূড়ান্ত করবেন তারা।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

সেঞ্চুরিয়নে এর আগে ভারত ও পাকিস্তান চার পেসার নিয়ে খেলেছে। উপমহাদেশের দুই দলের সেই উদাহরণ টেনে সংবাদ সম্মেলনে সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের জন্যও সেটিই আদর্শ বোলিং আক্রমণ কি না। সিমন্স বললেন, ‘হ্যাঁ, এখানে অন্য দল চার পেসার নিয়ে খেলেছে। তাদের দলটা সেভাবেই গড়া ছিল। ওই ভারসাম্য তাদের কাজে এসেছে। কাল যে টেস্ট শুরু হচ্ছে, সেখানে কোন ভারসাম্যটা বাংলাদেশ দলের কাজে আসবে, আমাদের সেটাই দেখতে হবে।’

একাদশ নিয়ে প্রশ্ন উঠেছিল এর আগেও। ওয়ান্ডারার্সে বাংলাদেশ আট ব্যাটার নিয়ে খেলেছে, এক সাংবাদিকের প্রশ্নে এমন কথা শুনে সিমন্স শুধরে দিলেন, ‘আমরা সাত ব্যাটার নিয়ে খেলেছি।’ সেঞ্চুরিয়নের উইকেটটা তখনো ভালো করে দেখা হয়নি তার। জানালেন কারণটাও, ‘গতকাল একটু দেখেছি। আমরা যখন এসেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল। নেটে যাওয়ার আগে অল্প সময়ের জন্য কভার সরানো হয়েছিল। আজ ভালো করে দেখব।’

বাংলাদেশ শেষ পর্যন্ত যতজন পেসার নিয়েই খেলুক, হাসানের অভাব পূরণের একটা চ্যালেঞ্জ থাকছেই। ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন এই পেসার। কনুইয়ের চোটে তাকে হারানোর পর এখন দায়িত্বটা নিতে হবে অন্য কাউকে। সিমন্সের কথায়, ‘হাসানকে পাচ্ছি না। তবে এখানে আমাদের আরও চারজন ফাস্ট বোলার আছে। কাউকে তো ওর দায়িত্বটা নিতে হবে।’

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

প্রথম টেস্টের অভিজ্ঞতা থেকে বোলারদের কাজটাও চিহ্নিত করেছেন সিমন্স। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার শেষ তিন উইকেট তুলতেই ১৭১ রান খরচ করেছিল বাংলাদেশ। কোচের চোখে বোলিংয়ের বড় ঘাটতি ছিল লাইনে। বাংলাদেশের বোলাররা এমন জায়গায় যথেষ্ট বল করতে পারেননি, যেখানে ব্যাটারকে খেলতেই হয়।

প্রথম টেস্টের শিক্ষা নিয়ে সিমন্স বললেন, ‘আমরা কোন লাইনে বল করেছি, সেটা নিয়েই বেশি কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, ওদের যথেষ্ট বল খেলাতে পারিনি। এই জায়গায় উন্নতি করতে হবে।’ সেঞ্চুরিয়নে কোথায় বল দেখতে চান, সেটিও নির্দিষ্ট করে দিলেন তিনি, ‘অফ স্টাম্প আর চতুর্থ স্টাম্পের লাইনে ব্যাটারদের আরও বেশি খেলাতে হবে।’

ব্যাটিংয়ে অবশ্য ওয়ান্ডারার্স থেকেই সাহস পাচ্ছেন সিমন্স। প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারানোর পরও তাওহিদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪০০ রান তুলেছিল বাংলাদেশ। সেই ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটা মেলাতে পারলে সেঞ্চুরিয়নেও লড়াইয়ের সুযোগ দেখছেন কোচ, ‘বিদেশের মাটিতে এটাও কঠিন একটা ম্যাচ হবে। তবে আমরা দেখিয়েছি, আমরা লড়াই করতে পারি। এই ম্যাচে বোলিংটা ঠিকঠাক হতে হবে, আর ব্যাটিংয়ের ধারাটা ধরে রাখতে হবে।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেঞ্চুরিয়নে চার পেসার? উইকেট দেখে সিদ্ধান্ত সিমন্সের

প্রকাশের সময় : ১০:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬