রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা

তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 4
তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের
📌 এক নজরে মূল তথ্য:

  • সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হতে না হতেই আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
  • আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী কিরগিজস্তান।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হতে না হতেই আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আগামী জানুয়ারিতে তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে চাইলেই এই আমন্ত্রণে সাড়া দিতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, ম্যাচ দুটি আয়োজনের প্রস্তাব এসেছে ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে। ফলে ঘরোয়া লিগের সূচি এবং বিদেশে খেলা ফুটবলারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বাফুফে।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী কিরগিজস্তান। শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে। তবে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালকে।

কিরগিজস্তানের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাবিথ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘আমরা আমন্ত্রণ পেয়েছি। আমাদের হাতে যে দল থাকবে, সেটি নিয়েই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আমরা সব সময় আগ্রহী। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লিগ এবং এর সূচির বিষয়টি বিবেচনা করতে হবে।’

কিরগিজস্তানের প্রস্তাবে রাজি হলে কয়েক দিনের জন্য বাংলাদেশ ফুটবল লিগ বন্ধ রাখতে হবে বাফুফেকে। এমনিতেই সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল ঘরোয়া ফুটবল। এর মধ্যে আবার জাতীয় দলের জন্য লিগ স্থগিত করা কতটা সম্ভব, সেটিই এখন বড় প্রশ্ন।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

আরেকটি বড় সমস্যা বিদেশে খেলা ফুটবলারদের পাওয়া নিয়ে। প্রস্তাবিত ম্যাচ দুটি ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে হওয়ায় হামজা চৌধুরী, শমিত শোম ও ফারহান আলী ওয়াহিদের মতো ফুটবলারদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ফিফার নির্ধারিত বিরতির বাইরে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় ক্লাবগুলো।

শুধু প্রবাসী ফুটবলাররাই নন, ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের ছাড়ার বিষয়েও ক্লাবগুলোর সম্মতি প্রয়োজন হবে। মৌসুমের মাঝপথে আবারও কয়েক দিনের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জাতীয় দলে পাঠাতে ক্লাবগুলো রাজি হবে কি না, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে বাফুফেকে।

তবে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতে পারে জাতীয় দল। মার্চের ফিফা উইন্ডোতে দুই লেগের প্লে-অফ খেলার কথা বাংলাদেশের।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের

প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬