Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নওগাঁয় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 197

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নওগাঁয় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।

মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের এটিম মাঠ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী উপকরণ, ঘোড়া-গাড়ি প্রদর্শন করা হয়। রঙিন পোশাক, বেলুন ও ফেস্টুনে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষের গান, নৃত্য ও আবৃত্তিতে মুগ্ধ হন দর্শকরা।
এছাড়া দিনব্যাপী সেখানে বসে লোকজ মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, হস্তশিল্প ও খাবারের আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।

নওগাঁর এ বর্ষবরণ আয়োজন শুধু উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নতুন বছরের প্রথম দিনটি আনন্দ, আশা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় জেলাজুড়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

প্রকাশের সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬