নওগাঁ ধামইরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ১০:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 133
নওগাঁর ধামুইরহাট উপজেলার উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত একজন শিশুকে (১১) গত ১০ এপ্রিল বিকেলে বিভিন্ন কৌশলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামইরহাট থানায় পাওয়া যায়।
সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, ধামুইরহাট অফিসার ইনচার্জকে দ্রুত এই ধর্ষককে গ্রেফতারের নির্দেশ দেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে গতকাল বিকেলে আসামি মোঃ ফারুক হোসেন (৪০) পিতা-মোঃ মোজাহার সাং-চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁ পুলিশ গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যায় আসামি ফারুক হোসেন শিশু ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত পর্যন্ত করে এবং রক্তাক্ত করে। ভিকটিম কোনরকমে আসামির হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।


























