Dhaka ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 106

হংকংকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে খেলা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ শুক্রবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল চাইনিজ তাইপের। থাইল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জিতেছে ৩-২ গোলে। ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে থাইল্যান্ড যাওয়া বাংলাদেশ হকি দল ফিরছে পঞ্চম হয়ে।

বাংলাদেশ আন্তর্জাতিক হকিতে সাম্প্রতিক সময়ের মধ্যে খারাপ পারফরম্যান্স দেখিয়েছে এবারের এশিয়ান গেমস বাছাইয়ে। এই পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ সধারণত দাপটের সাথেই খেলে থাকে। এবার সেটা পারেনি।

এমনকি এশিয়ান গেমসে কোয়ালিফাই করারও এক পর্যায়ে অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের এবং পঞ্চম হয়ে ফিরছে। বাছাই থেকে শীর্ষ ৬ দেশ খেলবে আগামী এশিয়ান গেমসে।

শুক্রবার বাংলাদেশ ও চাইনিজ তাইপের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দুটি দল একই গ্রুপে ছিল। সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ৪-৩ গোলে। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি করেছেন মেহরাব হাসান শামিম।

৭ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। চাইনিজ তাইপে ম্যাচে সমতা আনে ১১ মিনিটে। ১৭ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার লিড এনে দেন দলকে।

চাইনিজ তাইপে আবার সমতা আনে ৩৪ মিনিটে। ৩৮ মিনিটে মেহরাব হাসান শমিম ফিল্ড গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল হয়নি। বাংলাদেশ লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মেহরাব হাসান শামিম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশ

প্রকাশের সময় : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬