Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

বি‌সিআই’র করপোরেট সদস্যপদ পেল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 100

দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যক্রমের ধারাবাহিকতা আরো জোরদার করতে বাংলাদেশ ব্যাংক যুক্তরাজ্যভিত্তিক বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউটের (বিসিআই) করপোরেট সদস্য পদ অর্জন করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি তার বিদ্যমান বিজনেস কন্টিনিউটি প্ল্যান ২০১৫-এর উন্নত সংস্করণ ‘বিসিপি ভার্সন ২.০’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে বিসিআই’র সদস্যপদ অর্জন করা হয়েছে। এই অর্জন ব্যাংকের বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট ও অপারেশনাল রেজিলেন্স সংক্রান্ত কার্যক্রমকে আরো সুসংহত ও আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিআই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ব স্বীকৃত সংস্থা, যা বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট ও অপারেশনাল রেজিলেন্স এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ে বৈশ্বিক মানদণ্ড নির্ধারণ, গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করে।

সদস্য পদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক-সর্বাধুনিক জ্ঞান, গাইডলাইন, টুলস ও আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসে সরাসরি প্রবেশাধিকার পাবে।

এছাড়া ব্যাংকের কর্মকর্তারা আন্তর্জাতিক প্রশিক্ষণ, সার্টিফিকেশন, সেমিনার, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

সংস্থাটি আরো জানিয়েছে, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক এবং সুপরিচিত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বিসিআই’র বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে থাকে, যা এটিকে একটি শক্তিশালী বৈশ্বিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সদস্যপদ অর্জনের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং দেশের আর্থিক ব্যবস্থায় আস্থা আরো সুদৃঢ় হবে।

এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা ও সক্ষমতা উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরো বিস্তৃত হবে।

এতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে একটি আধুনিক, রেজিলিয়েন্ট প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহায়ক হবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বি‌সিআই’র করপোরেট সদস্যপদ পেল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ০৭:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬