Dhaka ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 126

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা জেতায় দেশের ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। এমন মুহূর্ত উদযাপনে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অ-২০ দল রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে। চ্যাম্পিয়ন দলকে বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে, যেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন।

ওই অনুষ্ঠানে ফুটবলারদের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি। যা নিয়ে খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল। দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাফুফে এখনও পূরণ করতে পারেনি। এবার সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে কোনো আর্থিক ঘোষণা দেয়নি, তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিলেও অর্থের পরিমাণ প্রকাশ করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

প্রকাশের সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬