শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 154

দুবাইয়ে আকাশপথে আসা হামলা প্রতিহত করার সময় ঝরে পড়া মিসাইলের টুকরোর আঘাতে চারজন প্রবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন ভারতীয়, একজন বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কান নাগরিক।

দুবাই মিডিয়া অফিস আজ মঙ্গলবার নিশ্চিত করেছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মোট ১৭৮ জন আহত এবং ১১ জনের প্রাণহানি ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ দুবাইয়ের একটি আবাসিক এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ নিচে পড়ে এই আহতের ঘটনা ঘটে। এতে আঘাতে আবাসিক এলাকার কিছু সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ দিনভর দুবাইয়ের বাসিন্দারা বেশ কয়েকবার বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে স্পষ্ট করেছে, এই শব্দগুলো ছিল চলমান সামরিক অভিযানের অংশ এবং প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসা আকাশপথের হুমকিগুলো সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

প্রকাশের সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬