Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 123

দেশজুড়ে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, অভিযানের অংশ হিসেবে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ মজুতকারীদের কাছ থেকে মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সরকার জানিয়েছে, জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এছাড়া প্রতিটি জেলায় বিশেষ ভিজিলেন্স টিম গঠন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং জ্বালানি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

প্রকাশের সময় : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬