Dhaka ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো বহাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 158

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি কিছু গণমাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে,‘বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। আইপিএল সম্প্রচার সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত কেবল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় এটি বিভ্রান্তি সৃষ্টি করেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভুল বোঝাবুঝি দূর করার জন্য জরুরি ভিত্তিতে প্রতিবাদলিপি প্রচারের অনুরোধ জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আইপিএল সম্প্রচার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো বহাল

প্রকাশের সময় : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬