ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক

- প্রকাশের সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 141

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে ‘নো কিংস’ নামের নজিরবিহীন বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা পূর্বাভাস দিয়েছেন, ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিক্ষোভে পরিণত হতে পারে, যার কেন্দ্রবিন্দু থাকবে মিনেসোটা অঙ্গরাজ্য।
৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজারের বেশি বিক্ষোভের নিবন্ধন করা হয়েছে এবং এতে ৯০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণের আশা করা হচ্ছে। সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটলে অনুষ্ঠিত র্যালিটিকে জাতীয় প্রধান অনুষ্ঠান হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করবেন। এছাড়া গায়িকা জোয়ান বায়েজ, অভিনেত্রী জেন ফন্ডা, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং আরও অনেক শ্রমিক নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
হোয়াইট হাউস এই বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের’ ফসল বলে উল্লেখ করে, দাবি করেছে যে এর পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই।























