Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 140

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে।

একদিন আগেই ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হার মানার পর এই জয় বাংলাদেশের আর্চারদের জন্য নতুন ইতিহাস রচনা করল।

ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার—হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য—দারুণ পারফর্ম করেছেন। বাংলাদেশের দল ২৩১ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে ভিয়েতনামের দল করেছে ২২৫ পয়েন্ট। ছয় পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে।

গত বছর রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। এবার একক বা মিশ্র ইভেন্টে সেমিফাইনালে উঠতে না পারলেও কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

প্রকাশের সময় : ০১:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬