Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম ভরিতে কমলো আরও ৬৫৯০ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 123

দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্য হ্রাস করা হয়েছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৫ মার্চ এক ভরি ভালো মানের সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। টানা সাত দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৩৫ হাজার ৫৭৫ টাকা।

বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৯ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা কমে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোনার দাম ভরিতে কমলো আরও ৬৫৯০ টাকা

প্রকাশের সময় : ১২:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬