শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 145

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সুইহান সড়কে এর ধ্বংসাবশেষ পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, আকাশে ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হন এবং আহত হন তিনজন। এতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনাদোলু বলছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরুর পর থেকেই পুরো অঞ্চলজুড়ে সতর্কতা জারি রয়েছে। এ পর্যন্ত এই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং তেল বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত ২

প্রকাশের সময় : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬