Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 140

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, উদ্ধার করা দুই নারীর মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে পড়ে দ্রুত তলিয়ে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ডুবুরি দলও অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি এখনো পানির নিচে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

প্রকাশের সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬