Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 166

নওগাঁর পোরশা উপজেলায় অজ্ঞান পার্টির সদস্যদের হাতে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে দুই ব্যক্তি শিশা বাজার থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শিশা বাজার পার হয়ে যাত্রী ছাউনির কাছে পৌঁছালে তারা ইজিবাইক চালকের ওপর চেতনানাশক স্প্রে করে তাকে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা, শাপাহার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জদের সমন্বয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি সড়কের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়ানো হয়।

পরদিন ২১ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে শিশা বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ছিনতাইকৃত ইজিবাইকসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— পত্নীতলা উপজেলার ভগিরতপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ ইসলাম (২৪) ও মো. রনি বাবু (২৭)। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মো. রায়হান (৩৫) পোরশা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, অজ্ঞান পার্টির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের জন্য নওগাঁ জেলায় কোনো স্থান হবে না।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬