Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 151

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফরাসি ফুটবলের জিনেদিন জিদান ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি এ ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

৫৩ বছর বয়সী জিদান মৌখিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। যদি চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়, তবে তিনি ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় (২০১৬-১৮ ও ২০১৯-২১) দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যত কোচ হিসেবে দেখা হচ্ছিল।

খেলোয়াড়ি জীবনে জিদান ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। তিনি ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছেন এবং তিনবার (১৯৯৮, ২০০০ ও ২০০৩) ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। তার নেতৃত্বে ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছে এবং ২০০৬ সালে রানার্স-আপ হয়। তবে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে বুকে হেডবাট করে লাল কার্ডে বিতর্কিতভাবে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি

প্রকাশের সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬