Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাছে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 149

চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের আরও তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।

আহতরা হলেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়িটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ।

পরে আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন জানান, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে করে চুয়াডাঙ্গা নানাবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাছে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশের সময় : ১২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬