হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

- প্রকাশের সময় : ১০:০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 136

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
রোববার এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, পারমাণবিক স্থাপনায় আঘাত এলে প্রণালিটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।
এছাড়া তারা সতর্ক করে বলেছে, হামলা হলে ইসরায়েল-এর বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। একই সঙ্গে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
আইআরজিসি আরও জানায়, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারছে না।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।

























