রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

হরমুজ সবার জন্য খোলা, শত্রুর জন্য নয়: ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 176

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে এই প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত থাকবে, তবে শত্রু রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত কোনো জাহাজ এই সুবিধা পাবে না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা গেছে, জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কার্যত অচল হয়ে পড়ার পেছনে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতিই দায়ী।

মুসাভি বলেন, ইরান সবসময় কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে হলে আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা পুনর্গঠন অপরিহার্য।

এদিকে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে এই জলপথ দ্রুত খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ঘোষণার মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো শর্ত ছাড়াই প্রণালিটি পুরোপুরি খুলে দিতে হবে। অন্যথায় কঠোর পরিণতির মুখে পড়তে হবে ইরানকে।

জিএমটি সময় অনুযায়ী ২১ মার্চ রাত ১১টা ৪৪ মিনিটে দেওয়া ওই বার্তার ভিত্তিতে, ইরানকে সময় দেওয়া হয়েছে ২৩ মার্চ রাত ১১টা ৪৪ মিনিট পর্যন্ত। তেহরানের সময় অনুযায়ী তা ২৪ মার্চ ভোররাত ৩টা ১৪ মিনিটে শেষ হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী এই আলটিমেটামের মেয়াদ শেষ হবে ২৪ মার্চ ভোর ৫টা ৪৪ মিনিটে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে এমন উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ সবার জন্য খোলা, শত্রুর জন্য নয়: ইরান

প্রকাশের সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬