Dhaka ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

অস্ট্রেলিয়াকে হারিয়ে এশিয়ান কাপ জিতল জাপান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 123

এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা জিতেছে জাপান। ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নেয় তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধেই নির্ধারিত হয় ফলাফল। ১৭ মিনিটে জাপানের মাইকা হামানোর দুর্দান্ত শটে একমাত্র গোলটি আসে। অস্ট্রেলিয়ার গোলরক্ষক চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। স্যাম খেরসহ একাধিক খেলোয়াড় সুযোগ পেলেও জাপানের শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে জাপান।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত রক্ষণভাগের পারফরম্যান্স দেখিয়েছে জাপান। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা ঘরে তোলে তারা।

এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপের ফাইনালে জাপানের কাছে হারলো অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ ও ২০১৮ সালেও একই ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ট্রেলিয়াকে হারিয়ে এশিয়ান কাপ জিতল জাপান

প্রকাশের সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬