গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 142

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান-এ উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার মানুষ। ৩০ রমজান শেষে শনিবার দেশটিতে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদ।
সরকারি টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাজধানী তেহরান-এর ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে ভোর থেকেই ঈদের নামাজে অংশ নিতে মানুষের ঢল নামে। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে উন্মুক্ত স্থানে নামাজ আদায় করেন।
এছাড়া আরাক, জাহেদান ও আবাদানসহ বিভিন্ন শহরেও খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে একই দিনে সাম্প্রতিক হামলায় নিহত দেশটির গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের এক মুখপাত্রের জানাজার নামাজও আদায় করেছেন সাধারণ মানুষ।
Tag :
























