Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

আর্থিক সংকটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 121

আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর আয়ারল্যান্ড সফরের কথা থাকলেও সেটি আর হচ্ছে না। আর্থিক সংকট ও লজিস্টিক সমস্যার কারণে আসন্ন একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো-এর প্রতিবেদনে জানানো হয়, প্রয়োজনীয় তহবিল ও লজিস্টিক সহায়তার অভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে আইরিশ বোর্ড। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আয়ারল্যান্ড তাদের আসন্ন গ্রীষ্মকালীন পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকলেও বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ রাখা হয়নি। অথচ পূর্বসূচি অনুযায়ী টাইগারদের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।

বাংলাদেশের সিরিজটি বাতিল করলেও নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট এবং ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ঠিক রেখেছে আয়ারল্যান্ড। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যাও বাড়ানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্থিক সংকটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

প্রকাশের সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬