Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 150

গুঞ্জন উঠেছিল- বিশ্বকাপ বর্জন করতে পারে ইরান। তবে শেষ পর্যন্ত তা করছে না দেশটি। অবশ্য যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন।

রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মাঝেও বিশ্বকাপ বয়কট না করার এই সিদ্ধান্ত জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ।

ফারস নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে বুধবার স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।’

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে। কিন্তু সঙ্কট দেখা গেছে এখানেই। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর থেকেই বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কায় ইরান দল।

এর উপর আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কতা মন্তব্য ভাবাচ্ছে ইরানকে। যেখানে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে খেলা ‘নিরাপদ নাও হতে পারে’ বলে জানান ট্রাম্প।

এমতাবস্থায় উদ্বেগ প্রকাশ করে মেহেদি তাজ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। ইরানের পক্ষ থেকে ফিফার সাথে আলোচনা চলছে, যাতে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়া যায়।

সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন ইনগলউডে নিউজিল্যান্ড ও ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরানের। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর।

তবে সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছে ফিফা। তাদের বার্তা, ডিসেম্বরের ড্র অনুযায়ী সব দলকে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে।

বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসেরও কম সময় বাকি। এই সময় এমন পরিবর্তন আনা নজিরবিহীন হবে বলে ধারণা বিশ্লেষকদের। এছাড়া ইরানের ম্যাচ অন্য দেশে সরানো হলেও সমস্যা পুরোপুরি শেষ হবে না।

কারণ নকআউট পর্বে সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ পড়লে সেটি আবার যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা! ফলে বিশ্বকাপ বয়কট না করেও বিশ্বকাপ খেলা না হতে পারে ইরানের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান

প্রকাশের সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬