Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ
মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগ

ঈদ সামগ্রী পেয়ে হাসি ফুটেছে ৭০ পরিবারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 301

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ থেকে ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার পেয়ে হাসি ফুটেছে হতদরিদ্রদের। বুধবার সকালে রাজবাড়ী শহরের বড়পুলে রিন্টুর বাসভবন থেকে ৭০ পরিবারের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, নগদ টাকা ইত্যাদি।

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম জানান, তার স্বামী নেই। পরিবারে সাতজন সদস্য। একজনও কর্মক্ষম নয়। খেয়ে না ভেয়ে কোনোরকমে দিন চলে তার। ঈদে ভালো মন্দ খাওয়ার কথা চিন্তাও করতে পারেননি। এসব সামগ্রী পেয়ে ঈদের দিন পরিবারের সামনে ভালো কিছু রান্না করে দিতে পারবেন। এতেই তার স্বস্তি।

একই গ্রামের জাহানারা খাতুন জানান, তার পরিবারে চারজন সদস্য। দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন। এক মেয়েকে ফেলে রেখে স্বামী চলে গেছে। পরিবারে আয় রোজগার করার নেই। ক্রন্দনরত কণ্ঠে বলেন, আমি প্রাণভরে রিন্টু ও তার পরিবারের জন্য দোয়া করি। আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আল্লাহ ওনাদের ঘর হাসিতে ভরে তুলুক।

বিতরণ উপলক্ষে বক্তৃতা করেন মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের আহ্বায়ক আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি ্আহসান হাবীব, সাবেক সভাপতি কমলকান্তি সরকার, শিশুরাজ্য কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারগণ সম্পাদক কবি খোকন মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, মেজবাহ উল করিম রিন্টু ছিলেন একজন প্রকৃতি ও মানবপ্রেমি। যিনি সাধারণ মানুষের জন্য নীরবে নিভৃতে কাজ করে গেছেন। পরিবেশের কথা ভেবে শত শত বৃক্ষরোপণ করেছেন। বজ্রপাতরোধে তালবীজ রোপণ করেছেন। তার মত মানুুষ এ যুগে বিরল। ঈদে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রিন্টুই চালু করেছিলেন। আজও তা অব্যাহত আছে- এটাই খুশীর কথা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগ

ঈদ সামগ্রী পেয়ে হাসি ফুটেছে ৭০ পরিবারে

প্রকাশের সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬