রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 140

ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

মঙ্গলবার রাতে চালানো এক হামলায় তিনি নিহত হন বলে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান।

ইসরায়েলের এই দাবি সত্য হলে, গত দুই দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় হত্যাকাণ্ড এটি। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন।

দুই দিনে তিন শীর্ষ নেতার মৃত্যু ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এদিকে লারিজানির মৃত্যু ইরানের নেতৃত্বে বড় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসমাইল খতিব ছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ ব্যক্তি। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এসব হামলা চালিয়েছে।

এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী আগে থেকেই দেশটির বাহিনীকে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার অনুমোদন দিয়ে রেখেছেন বলেও দাবি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত

প্রকাশের সময় : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬