Dhaka ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 162

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। আহত আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ঈদের ছুটিতে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মির্জারকোট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে স্বামী, স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশের সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬