রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়ে হামলার দাবি ইরানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 159

ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ‘আমান’ এবং বিশেষ সাইবার ইউনিট ‘৮২০০’ লক্ষ্য করে বড় ধরনের ড্রোন অভিযান পরিচালনার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিদপ্তর, তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং অধিকৃত ভূখণ্ডের বেশ কিছু যুদ্ধবিমান ঘাঁটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যার পর আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর যে উস্কানিমূলক সামরিক আগ্রাসন শুরু করেছিল, এই হামলাকে তারই কঠোর জবাব হিসেবে দেখছে তেহরান।

গত কয়েক দিনে ইরানের বেসামরিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলার পর পাল্টা প্রতিরোধ হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করে দেশটির সশস্ত্র বাহিনী।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ভূখণ্ডে এই অভিযান অব্যাহত থাকবে। তারা আরও জানায়, ইরানের সাহসী নেতা, বীর কমান্ডার এবং নিরপরাধ নাগরিকদের রক্তের প্রতিশোধ নিতে সামরিক বাহিনী তাদের সর্বশক্তি প্রয়োগ করতে বদ্ধপরিকর। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ইরানের এই প্রতিশোধমূলক পাল্টা হামলা এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

সূত্র: তাসিন নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়ে হামলার দাবি ইরানের

প্রকাশের সময় : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬