অস্ট্রেলিয়ায় ঈদের তারিখ ঘোষণা

- প্রকাশের সময় : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 140

অস্ট্রেলিয়াতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী ২০ মার্চ সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এক প্রতিবেদনে জানানো হয়, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সংস্থা অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন স্থানে নতুন বাঁকা চাঁদ (হিলাল) পর্যবেক্ষণ করে থাকে।
ঘোষণা অনুযায়ী, ১৯ মার্চ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর তার দৃশ্যমান থাকার সময় এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে রমজানের শুরু ও শেষ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল।

























