Dhaka ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 128

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর সোয়া ২টায় ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে এই সিদ্ধান্ত নেন।

এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ রয়েছে টাইগারদের। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮; আজ জিতলে তা হবে ৭৯ এবং দল উঠে যাবে ৯ নম্বরে। তিন ম্যাচের সিরিজ ৩–০ ব্যবধানে জিততে পারলে পয়েন্ট হবে ৮১।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ আগের ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন এসেছে; স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার হারিস রউফকে।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬