Dhaka ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

প্রথম বাংলাদেশী হিসেবে দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 169

অন্যরকম এক ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশী হিসেবে নাম লেখালেন দ্য হান্ড্রেডে। তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

মোস্তাফিজকে দলে ভেড়াতে ইংল্যান্ডের মুদ্রায় ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকার অঙ্কে ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকা খরচ করতে হয়েছে বার্মিংহামকে।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। অবশ্য তবে তাকে দলে নিতে বার্মিংহাম ছাড়া আগ্রহ দেখায়নি অন্য কোনো ফ্রাঞ্চাইজি।

বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সাথে।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মাঝে এর আগে আইপিএল, কাউন্টি লিগ, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ। এবার পেতে যাচ্ছেন নতুন স্বাদ।

আগামী ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে দা হান্ড্রেডের ষষ্ঠ আসর। তবে এবারই প্রথমবার ইংল্যান্ডের এই লিগে দেখা গেল নিলাম। যেখানে নাম ছিল বাংলাদেশের দুই ক্রিকেটারের।

নিলামে চূড়ান্ত তালিকায় মোস্তাফিজের সাথে ছিলেন রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপেই আসলেও কেউ তাকে দলে নেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথম বাংলাদেশী হিসেবে দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ

প্রকাশের সময় : ১০:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬