Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

ইরানের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 196

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট করায় এক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নাগরিককে গ্রেফতার করেছে বাহরাইন। আটক প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক।

সোমবার (৯মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবরটি নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।

বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদেরকে গ্রেফতার করে।

প্রতিবেদনে বলা হয়, ‘‘ইরানের আগ্রাসনের পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা এসব ভিডিওতে ওই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।’’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।’’

সূত্র: দ্য ডিসেন্ট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশি গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬