Dhaka ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 205

ঝিনাইদহের কালীগঞ্জে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। তিনি বলেন, বর্তমান সমাজে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। দেশকে এগিয়ে নিতে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জেসমিন আরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এবং শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন।

বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নারীরা যেন সমাজের বোঝা না হয়ে উন্নয়নের অংশীদার হতে পারে সে জন্য সকল পর্যায়ে সমঅধিকার নিশ্চিত করতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬