কালুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 222
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস‑২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নেছা রেবা।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জব্বার বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, কালুখালী থানার উপপরিদর্শক রিপন মোল্লাসহ উপজেলা কিশোর‑কিশোরী ক্লাবের সদস্যরা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা‑কর্মচারীরা উপস্থিত ছিলেন।




















