Dhaka ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান দুই বোনের নামে তৈরি হবে এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি পুলিশ অ্যাসোসিয়েশনের শিগগির বিএনপির কাউন্সিল, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী বসতবাড়ি বিক্রি করেও ভারত যাওয়া হলো না রতিকান্তের, সীমান্ত থেকে লাশ উদ্ধার ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু আল্লু অর্জুনের সিনেমায় থাকছেন শাহরুখ? নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

পাংশায় জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 82

রাজবাড়ীর পাংশা উপজেলায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় সরকারি কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি–মার্চ চক্রে দুই মাসের জন্য পরিবারপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর মধ্যে হাবাসপুর ইউনিয়নে ১৮০ জন জেলের মাঝে পরিবারপ্রতি ৮০ কেজি হারে মোট ১৪ দশমিক ৪ মেট্রিক টন চাল এবং বাহাদুরপুর ইউনিয়নে ১৬৫ জন জেলের মাঝে মোট ১৩ দশমিক ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সর্বমোট ৩৪৫ জন জেলের মাঝে ২৭ দশমিক ৬ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও হাবাসপুর ইউনিয়নের ট্যাগ অফিসার দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও বাহাদুরপুর ইউনিয়নের ট্যাগ অফিসার মো. আবু বকর সিদ্দিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন এবং হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-মামুন খান।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জেলেদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এ খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬