কালীগঞ্জে এমপি আবু তালিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
- প্রকাশের সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 225
কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব–কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আবু তালিব বলেন, “দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক কালীগঞ্জ গড়তে চাই।” তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, “এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমার সন্তানও যদি হয়, সেও ছাড় পাবে না।” এ লক্ষ্য বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, রাখালগাছি ইউনিয়নের আমির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান শাহজাহান আলী, মাওলানা আকবার আলী, আল আমীন রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




















