Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 164

পাংশা উপজেলাতে মাদকবিরোধী পৃথক অভিযানে চার মাদকসেবীকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুইজনকে গ্রেপ্তার করে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পাংশা থানা পুলিশ পৃথক অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাগুরাডাঙ্গী গ্রামের মো. মানিক শেখ (২৮), মো. সরোয়ার সরদার (৪৫), আকাশ শেখ (২১) এবং উজ্জ্বল শেখ (২৮)। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তিনজনকে এবং সকাল সাড়ে ৮টার দিকে মাগুরাডাঙ্গী পশ্চিমপাড়া এলাকা থেকে অপরজনকে আটক করা হয়। দণ্ডাদেশ কার্যকর শেষে তাদের থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকের ব্যবহার ও অবৈধ ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।

এর আগে সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাংশা থানাধীন পৌরসভার সত্যজিতপুর এলাকা থেকে মো. সুজন কাজী (২৮)-এর কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একই দিন রাত পৌনে ১২টার দিকে নারায়নপুর এলাকার পাংশা সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে মো. আবু রাশেদ (১৯)-এর কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬