কোটালীপাড়ায় মহিলা মাদ্রাসায় আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
- প্রকাশের সময় : ১২:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 164
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় আগুন লেগেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার দিবাগত রাত ২টায় মাদ্রাসাটিতে এ আগুন লাগে।
মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়।রাত ২টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে দাউ-দাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, এই আগুনের ঘটনায় আমাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো আমাদের কোনো অর্থ নাই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে।
























