গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, মার্কিন ঘাঁটিই হামলার লক্ষ্য : ইরান

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 161

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ অবস্থায় নেই ইরান। তাদের সামরিক হামলা মূলত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে নয়।
তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরোধিতা করার আহ্বান জানান। আরাগচি অভিযোগ করেন, আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে, যা কূটনৈতিক প্রতারণার শামিল।
তিনি সতর্ক করে বলেন, উপসাগরীয় যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
সূত্র: আল জাজিরা
Tag :






















