সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাবাদার তোপের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 1
রাবাদার তোপের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ

ইনিংসের একদম প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে তুলে নিলেন কাগিসো রাবাদা। এরপর তিনি দ্রুত ফেরালেন মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্তকেও। বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। প্রবল চাপে অবশ্য এরপর প্রতিরোধ গড়েছেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনে ২৬ ওভার খেলে ৩ উইকেটে ৯১ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ ৫১ ও হৃদয় ২৩ রান নিয়ে ক্রিজে আছেন। দুজনের জুটিতে এসেছে ৬৯ রান।

টেস্টে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন ২২ বছর বয়সী ব্যাটার।

সব মিলিয়ে টেস্ট অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার—২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম অপুর হয়েছিল এই অভিজ্ঞতা।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

পরের ওভারে মুমিনুলকেও উইকেটের পেছনে ক্যাচ বানান রাবাদা। ইতিবাচক শুরু করা শান্ত ক্রিজে জমে উঠতে পারেননি। অ্যারাউন্ড দ্য উইকেটে এসে ভেতরে ঢোকা বলে তার স্টাম্প উড়িয়ে দেন রাবাদা।

২২ রানেই ৩ উইকেট হারিয়ে দিকহারা বাংলাদেশ দলকে টেনে তোলেন তানজিদ-হৃদয়। তানজিদ শুরুতে ছিলেন নড়বড়ে। টপ এজড, আউটসাইড এজে ঝুঁকির মধ্যে থাকেন কয়েক বল। হৃদয়ও নেমে বেশ কয়েকবার পরাস্ত হয়ে পা লাগান। তবে ওই ঝাপটা সামলাতেই উইকেট থেকে রান বেরোতে থাকে। শট খেলা হয়ে যায় কিছুটা সহজ।

পেসারদের প্রথম স্পেল সামলে নিয়ে ক্রিজে টিকে ভালো কিছুর আভাস দিচ্ছেন এই দুই ব্যাটার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবাদার তোপের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ

প্রকাশের সময় : ০৪:০০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬