Dhaka ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

‘বাংলাদেশের প্রথম একাদশে থাকার যোগ্য সাকিব’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

দেশের ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে গেল বছর দেড়েক ধরে দেশের হয়ে খেলতে পারেননি তিনি। এমনকী দেশেও ফিরতে পারেননি। এরই মধ্যে তাকে নিয়ে নতুন গুঞ্জন চলছে। আজ শনিবার বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম জানালেন, দেশের ক্রিকেটের যে কোনো ফরম্যাটের প্রথম একাদশে থাকার যোগ্য সাকিব।

বগুড়ায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাহনিয়ান বলেন, ‘সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক….মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন…ওদেরকেও যদি চয়েস দেওয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।’

‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’

গতকাল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ সাকিব ইস্যুতে বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বাংলাদেশের প্রথম একাদশে থাকার যোগ্য সাকিব’

প্রকাশের সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬