কালীগঞ্জে তাবাসসুম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- প্রকাশের সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 136
কালীগঞ্জ উপজেলা-এর বারবাজারে চার বছর বয়সী শিশু তাবাসসুম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নিষ্পাপ একটি শিশুর এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বারবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
শিশু তাবাসসুম হত্যার ঘটনায় প্রধান আসামি আবু তাহেরকে সম্প্রতি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।
























