Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় সাজাপ্রাপ্ত ও এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 178

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি, সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি এবং রিমান্ড ফেরত আসামি রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. মিলন (২১): ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে (মামলা নং-১৫, তারিখ: ২০/০২/২০২৫)।

২. লালন মন্ডল: পাংশা উপজেলার সরিষা খালপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

৩. মোঃ মিঠু শেখ (৩৫): পাংশার পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে। তিনি একটি মামলার রিমান্ড শেষে পুলিশের হেফাজতে ছিলেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি আরও যোগ করেন, “অত্র এলাকায় অপরাধ দমন ও অপরাধীদের ধরতে পাংশা থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সাজাপ্রাপ্ত ও এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬