Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

‘চাইলে অনেক কিছু বলতে পারি না, তবে বলবো কোনো এক সময়’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 165

দেশের হারিয়ে যাওয়া প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম নাসির হোসেন। জাতীয় দলে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে ফিনিশার হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।

কিন্তু উশৃঙ্খল জীবন-যাপনের কারণে প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় দল থেকে বাদ পড়ে যান এই তারকা অলরাউন্ডার। শুধু তাই নয়, ফিক্সিংয়ের অভিযোগে ২০ মাস পেশাদার ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার বলেন, ‘এখন যদি আমি ক্রিকেট না খেলি আপনি কি আমাকে দেখবেন? আমি এখন মনে করেন যে কোনো কিছু একটা বললাম বা কারো ব্যাপারে কোনো মন্তব্য করলাম তো এটা তো আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। তো এখন চাইলে অনেক কিছু বলতে পারি না, তবে বলবো ইনশাআল্লাহ, কোনো না কোনো সময় বলবো।’

সবকিছু ঠিক থাকলে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে কাপ শুরু হচ্ছে। চার দল পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল নিয়ে মাঠে গড়াবে আসর। বিসিএলের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের।

এব্যাপারে নাসির হোসেন বলেন, ‘এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়ত চেহারা খারাপ হয়ে গেছে, বা ফোনটোন কাউরে দেইনি সে কারণেও হতে পারে। আর কি বলবো এটা নিয়ে। আসলে বলার কিছু নেই। এটা তো আর আমার হাতে নাই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতে পারতাম। বা এটা যাদের হাতে আছে যারা এই দলটা করেছেন তারা ভালো বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বললে তো ভাই অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু আরও চার-পাঁচ বছর খেলবো, আমার খেলার ইচ্ছা আছে আর কি। ফোন দিলে কাজ হয় না, হয়তো খুশি হয় অনেকে। আমি আগেও যোগাযোগ করি নাই কোনোদিন কোনো কারণে।’

দলে না থাকায় কোনো আক্ষেপ আছে কি না এ প্রশ্নেও স্পষ্ট অবস্থান নেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আক্ষেপ নেই। আমার কাউকে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলেছি বাঘের মতো খেলেছি। কাউকে তেলিয়ে খেলতে চাই না আর খেলবোই না (কাউকে তেলিয়ে)।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘চাইলে অনেক কিছু বলতে পারি না, তবে বলবো কোনো এক সময়’

প্রকাশের সময় : ০৮:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬