Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬ রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে চাঁদ দেখা যায়নি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 200

জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবালের মতে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশের ৯৬টি স্থানে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করেছে এবং বিএমকেজি ৩৭টি পর্যবেক্ষণ পয়েন্টে পর্যবেক্ষণ দল অংশ নেয়। তবে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি বিধায় আগামী বৃহস্পতিবার রোজা শুরু হতে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ীও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির বৃহত্তম ইসলামী সংগঠন নাহদলাতুল উলামা জানিয়েছে, অর্ধচন্দ্র দৃশ্যমানতার নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় এ দিনে রোজা শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

মঙ্গলবারের ইসবাত অধিবেশনের (চাঁদ দেখা কমিটির বৈঠক) আগে এক সেমিনারে মন্ত্রণালয়ের চাঁদ দেখা দলের সদস্য সেসেপ নুরওয়েন্দায়া বলেন, মন্ত্রণালয়ের জ্যোতির্বিদ্যা ভিত্তিক হিসাব অনুযায়ী নতুন অর্ধচন্দ্র এখনো দেশের কোথাও দৃশ্যমানতার শর্ত পূরণ করেনি।

এদিকে খালিস টাইমস জানিয়েছে, আজ মঙ্গলবার ফিলিপাইনেও চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতেও রোজা শুরু হবে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি। দক্ষিণ ফিলিপাইনের স্বশাসিত অঞ্চল বাংসামোরোর গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলরউফ গুইয়ালানি এ ঘোষণা দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে চাঁদ দেখা যায়নি

প্রকাশের সময় : ০৮:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬