Dhaka ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ঢাকায় আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া, প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে চাঁদ দেখা যায়নি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবালের মতে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশের ৯৬টি স্থানে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করেছে এবং বিএমকেজি ৩৭টি পর্যবেক্ষণ পয়েন্টে পর্যবেক্ষণ দল অংশ নেয়। তবে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি বিধায় আগামী বৃহস্পতিবার রোজা শুরু হতে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ীও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির বৃহত্তম ইসলামী সংগঠন নাহদলাতুল উলামা জানিয়েছে, অর্ধচন্দ্র দৃশ্যমানতার নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় এ দিনে রোজা শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

মঙ্গলবারের ইসবাত অধিবেশনের (চাঁদ দেখা কমিটির বৈঠক) আগে এক সেমিনারে মন্ত্রণালয়ের চাঁদ দেখা দলের সদস্য সেসেপ নুরওয়েন্দায়া বলেন, মন্ত্রণালয়ের জ্যোতির্বিদ্যা ভিত্তিক হিসাব অনুযায়ী নতুন অর্ধচন্দ্র এখনো দেশের কোথাও দৃশ্যমানতার শর্ত পূরণ করেনি।

এদিকে খালিস টাইমস জানিয়েছে, আজ মঙ্গলবার ফিলিপাইনেও চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতেও রোজা শুরু হবে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি। দক্ষিণ ফিলিপাইনের স্বশাসিত অঞ্চল বাংসামোরোর গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলরউফ গুইয়ালানি এ ঘোষণা দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে চাঁদ দেখা যায়নি

প্রকাশের সময় : ০৮:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬