Dhaka ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে খেলার জন্য রাজি হয়েছে দেশটি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরী হয়েছে নতুন করে শঙ্কা। বৃষ্টির কারণে পন্ড হয়ে যেতে পারে দুই দলের মহারণ।

আগামী ১৫ ফেব্রুয়ারী মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনটাই জানিয়েছে জিও টিভি। কলম্বোতে স্থানীয় সময় সন্ধা ৭টায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে তার এক ঘন্টা আগে থেকে ঐ এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

ফল আসতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। এছাড়াও বৃষ্টির কারণে ওভার কমলে ডিএলএস পদ্ধতিতে বিজয়ী নির্ধারণ করা হবে। খেলা মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। কারণ গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় রিজার্ভ ডে নাই।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে আছে পাকিস্তান ও ভারত। দুই দলই ইতোমধ্যে খেলেছে দুটি করে ম্যাচ। সমান চার পয়েন্ট ভারত ও পাকিস্তানের। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। পাকিস্তানের সামনে সুযোগ আছে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এক নম্বরে ওঠার। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬