Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

বয়কট প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 172

ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। সব অনিশ্চয়তা দূর করে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ৷ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে পিসিবি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে পাকিস্তান দল। পাকিস্তান সরকার সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ দিয়েছে। ফলে কোনো অনিশ্চয়তা নেই এখন আর।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত – পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি। তাতে বিশ্বকাপ যেন প্রাণ ফিরে পেল।

ভারত ম্যাচ খেলার ঘোষণা দিয়ে পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আনুষ্ঠানিকভাবে আইসিসি, বিসিবি ও পিসিবির মাঝে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পর্কে অবহিত করেছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিসিবির পক্ষ থেকে পিসিবির কাছে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ ও শ্রীলঙ্কা, আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের সমর্থনসূচক বার্তাগুলো পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। এসব বার্তায় সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে পাকিস্তানের নেতৃত্ব কামনা করা হয়েছে।’

সরকার আরো জানায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা আন্তরিকতার সাথে গ্রহণ করা হয়েছে। পাকিস্তান পুনর্ব্যক্ত করেছে যে, তারা বাংলাদেশের পাশে আগের মতোই দৃঢ়ভাবে দাঁড়াবে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সৌহার্দ্যপূর্ণ সেই আলোচনায় দুই নেতা স্মরণ করেন, কঠিন সময়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা সবসময় একে অপরের পাশে থেকেছে। ওই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চলমান অচলাবস্থা বন্ধুত্বপূর্ণভাবে সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

সব দিক বিবেচনায় নিয়ে সরকার জানিয়েছে, ‘বহুপাক্ষিক আলোচনার পরের অগ্রগতি এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার নির্দেশ দিচ্ছে যে, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মাঠে নামবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বয়কট প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

প্রকাশের সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬